
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ: জনসাধারণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদে এক ব্যতিক্রমী প্রচারণামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুন (রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেবীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সচেতনতামূলক ক্যাম্পেইন, ভিডিও শো এবং কুইক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন:মোঃ জহুরুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।কিশোর কুমার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।
মোছাঃ ছাহেরা বেগম, দেবীনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য (মেম্বার)।মোছাঃ তাসলিমা খাতুন, উপজেলা সমন্বয়কারী।
সচেতনতামূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষকে গ্রাম আদালতের একতিয়ার, মামলা দায়েরের নিয়ম এবং স্বল্প সময়ে ও সুলভ মূল্যে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক নিয়ে নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও শো শেষে উপস্থিত সবার মাঝে গ্রাম আদালত কেন্দ্রিক একটি ‘কুইক কুইজ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতাটি বেশ জমজমাট হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সঠিক উত্তরদাতা ২০ জন ভাগ্যবান বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ঘরের কাছেই সহজে ও নাম মাত্র খরচে মীমাংসা করতে পারেন, সেজন্য গ্রাম আদালত একটি অনন্য মাধ্যম।
এই ধরনের ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ তাদের আইনি অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত