
রুনা খান অভিনীত নতুন সিনেমা ‘নীলপদ্ম’। ছবিটি এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ জায়গা পেয়েছে। এ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
‘নীলপদ্ম’ ছবিটির শ্যুটিং হয়েছে খোদ দৌলতদিয়া যৌনপল্লীতেই। সেখানে শ্যুটিংয়ের কাজে প্রথমবারের মতো সফর করেছেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন একটু কাছ থেকেই।
সেই অভিজ্ঞতা তুলে রুনা খান বলেন, ‘প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম। এই যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি, ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলছে- মানে, আমি তুমি যা করি, ওরাও তাই করে।’
অভিনেত্রী বলেন, ‘ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপরটা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।’
উল্লেখ্য, ছিটকিনি, হালদা, গহীন বালুচর-এর মতো সিনেমা কিংবা কষ্টনীড়, অসময়-এর মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন রুনা খান। বিশেষ করে সামাজিক মাধ্যমে নানান ধরণের পোশাক-আশাকের কারণে বিতর্কিত হন অভিনেত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...