
শফিকুল ইসলাম,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে বিশাল মিছিল নিযে গণপদযাত্রা শুরু করে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন তারা
এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন স্মারকলিপি নিয়ে। কিন্তু শিক্ষা সচিব নিজে দেখা না করায় প্রতিনিধি দলের সবাই বের হয়ে এসে সচিবালয়ের গেটে বসে পড়েন।
পরে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে আসলেও শিক্ষার্থীরা তার কথা শুনেননি। শিক্ষা উপদেষ্টা এসে শিক্ষার্থীদের দাবি না শুনলে অবস্থান ত্যাগ করবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, আমরা স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করেছিলাম। কিন্তু সচিব নিজে দেখা না করে প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের সঙ্গে কথা বলতে। আমরা এটা মানি না। এখন আমাদের দাবি শিক্ষা উপদেষ্টার এসে আমাদের দাবি শুনতে হবে।
১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন-আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান, সংগঠক একেএম রাকিব, রাইসুল ইসলাম নয়ন, আসাদুল ইসলাম, আবু বকর খান, নওশীন নাওয়ার, সোহান প্রামাণিক, মাসুদ রানা, নূর নবী, ওমর ফারুক, ফেরদৌস শেখ, অপু মুন্সী।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...