
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম চর্চা উচ্চ শিক্ষার বাধা হতে পারে না।
জনগণের হককে নষ্ট করে দেশকে পঙ্গু বানানো কখনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আসুন সকলে প্রকৃত ধর্মের চর্চা করি এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি। আর ইসলামকে মন ও হৃদয় দিয়ে ধারণ করি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে “প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ ২৭ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ বাদে আসর চুয়েটের কেন্দ্রিয় খেলার মাঠে আয়োজিত উক্ত সেমিনারে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন আদ-দাওয়া ইলাল্লাহ এর পরিচালক জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।
এতে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা