
কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতাঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ধলাই নদীর তীরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়রা বসতভিটা, কৃষিজমি, কবরস্থান ও নদীর বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, গোবর্দ্ধনপুর, ধলাইপাড়, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হচ্ছে।
ইজারাকৃত এলাকার পাশাপাশি ইজারার বাইরেও বালু উত্তোলনের ফলে নদীভাঙন বেড়ে গিয়ে বসতভিটা, কৃষিজমি, কবরস্থান ও রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে আবদাল হোসেন, মো. হারুনুর রশীদ, তারেক মিয়া, আজিজুর রহমান, সফিক মিয়া ও সমির মিয়াসহ স্থানীয়রা বলেন, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তাই অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
তবে বালু উত্তোলনকারীদের দাবি, তারা সরকার অনুমোদিত ইজারাকৃত বৈধ বালু মহাল থেকেই বালু উত্তোলন করছেন এবং এতে কোনো বসতভিটা, কৃষিজমি বা কবরস্থানের ক্ষতি হচ্ছে না।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের