ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন : হারুন অর রশীদ

প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠা সাধারন সম্পাদক রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবু আমাদের শ্রদ্ধাভাজন নেতা তার অসুস্থতা নিয়ে কোন বিরুপ মন্তব্য না করি, ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন, জিয়া পরিবারের চাওয়া আমরা সকলে মিলে এক সাথে দল করি, জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় দল এ দলে মনোনয়ন প্রতিযোগিতায় আমরা অনেকেই আছি দল যাকে ধানের শীষ দিবে আমরা সকলে মিলে ধানের শীষ বিজয়ের জন্য কাজ করব।

আমাদের মধ্যে বিভক্তির কারনে আওয়ামীলীগ ও তাদের দোষরা সুযোগ নিবে আমরা তা হতে দিব না, আমাদের সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিস্টের দোষরা যেন কোন ভাবেই মাথা চারা দিতে না পারে।

আগামীর নির্বাচন হবে সচ্ছ এ নির্বাচনে আমাদের বিজয় হতে হলে মানুষের কাছে যেতে হবে তাদের সাথে ভাল আচরন করতে হবে মানুষের ভালবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শনিবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য কালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাদ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, উপজেলা বিএনপির সহ সভাপতি ফজলুর রহমান, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন,যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব আলী প্রামানিক, বিএনপি নেতা বাদশা আলী,সাবেক ছাত্রদল নেতা ব্যবসায়ী মো: সিরাজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক আ: জলিল মাষ্টার, সাদ্দাম হোসেন, আমির আলী শেখ, ডাক্তার টিপু,সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য লিখুন

আরও খবর