
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিচলনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার শাহাদৎ হোসেন। ইউএনও কাজী তাহমিনা সারমিন এবং বিভিন্ন গৃহিনী ও পূরুষ গ্যাস সিলিন্ডারে আগুন নেভানোর মহড়ায় অংশগ্রহণ করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউএনও কাজী তাহমিনা সারমিন। তিনি দূর্যোগ কালীন করনীয় বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ছাত্র ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর একটি টিম আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন ও অগ্নি নির্বাপন মহড়াশ অংশ গ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...