
মোঃউজ্জল হোসেন ধামইরহাটঃ নওগাঁ ধামইরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে আজ শনিবার (১১ এপ্রিল) সকাল দশটায় উপজেলা পরিষদ ভবনের সামনে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধামইরহাট – পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিপা রানী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ। প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী জানান, প্রকল্পের আওতায় ২৫৫ জনের মাঝে ২টি ছাগল, ২টি টিন,৪টি খুঁটি ৫টি ফ্লোরমেট এবং তিন মাসের খাবার বিতরণ করা হচ্ছে।
” ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপকার ভোগীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...