
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় দাতা সদস্যদের বঞ্চিত করে অবৈধভাবে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আজ (২ আগস্ট রবিবার) দুপুর ২টার সময়ে ধামইরহাট বাজারের একটি কোচিং সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে মোঃ আবির হাসান মিলন তার লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করে তথ্য গোপন করে প্রকৃত দাতা সদস্যদের না জানিয়ে গোপনে এডহক কমিটির নাম প্রস্তাব বোর্ডে পাঠান।
এডহক কমিটি ৩ থেকে ৬ মাসের হলেও তারা ২ বছর পার করে আবারও একই কৌশলে বিধি বহির্ভূতভাবে কমিটির গঠনের চেষ্টা চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিদ্যালয়ে জমি দাতা পরিবারের যে কাউকে সভাপতি হিসেবে দেখতে চাই, এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিল তছরুপ, ভর্তি ও অন্যান্য খাতের আদায়কৃত অর্থের অনিয়ম সহ নিজের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের কমিটির রাখার অভিযোগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন যারা কমিটিতে থাকতে বিদ্যালয়ে এসে ইচ্ছাপোষন করেছে ক্যাবলমাত্র তাদেরই নাম প্রেরণ করা হয়েছে, যাদের অন্তর্ভূক্ত করার দাবী করেছে প্রাক্তন শিক্ষার্থীরা, তারা কেউ কমিটির থাকার ইচ্ছাপোষন করে নাই বা আমাকে জানায়নি, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়।
সম্মেলনে অভিভাবক সাখাওয়াত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মোজাফফর রহমান বাবু মোঃআবু সাঈদ, মেহেদী হাসান, মুন্না মোরশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার