ধামইরহাটে নার্স  ও মিডওয়াইফারিদের ১ দফা দাবিতে কর্মবিরতি পালন 

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ , ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃনার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি কালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহ্বায়ক বিউটি বেগম এবং আহবায়ক সদস্য সচিব তারাজুল ইসলাম  এক দফা দাবি তুলে ধরে বলেন, “সারাদেশের ন্যায় নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পগুলোতে আজকের মধ্যে উচ্চ শিক্ষিত, দক্ষ এবং  অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

” এবং তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।