ধামইরহাটে পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত 

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বসবাসকারী নৃ-গোষ্ঠী  ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যগণকে পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত,অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামূলক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায়  প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ নওগাঁ জোনের সহকারী বন সংরক্ষক মো.মেহেদীজ্জামান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

আরো বক্তব্য প্রদান করেন পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান,পাইকবান্দা বন বিট কর্মকর্তা নুরুল ইসলাম, ধামইরহাট বন বিট কর্মকর্তা আনিসুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম, এ, মালেক,উপকারভোগী সদস্য আজমল হোসেন সাহান এবং কল্পনা হাসদা।

প্রশিক্ষকগণ আলতাদিঘী জাতীয় উদ্যানকে ইকোপার্ক হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর