
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে মেসি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ঘোড়াবট কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পল্লী বিদ্যুত অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ তার নিজ বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে আসর্ছিলেন।
পথিমধ্যে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌছলে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটর সাইকেল আরোহী পল্লী বিদ্যুতের অফিসের মিটার রিডার হারুনুর রশীদের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত হারুনুর রশীদ হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, ‘সড়ক আইনে মামলা হবে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...