নওগাঁয় আস্থা প্রকল্পের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা যুব ফোরামের সদস্যদের তিন দিন ব্যাপী “সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে দক্ষতা বৃদ্ধি” প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ব্যাগ বিতরণ করা হয়।

নওগাঁ বোয়ালিয়া বাইপাসে অবস্থিত বেটো ট্রেনিং সেন্টারে আস্থা প্রকল্পের যুব ফোরামের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, যুব নীতিমালা ২০১৭, সুশাসন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জাবেদ ইকবাল, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ, ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক জনাব সানজিদা লিপি, রাজশাহী ক্লাসটার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, নওগাঁ জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ্, মনিটারিং কোঅর্ডিনেটর জাহাঙ্গীর আলম, ফাইন্যান্স কোঅর্ডিনেটর মোঃ নুরুজ্জামান পলাশ, সিনিয়র ফিল্ড অফিসার রিমা আক্তার ও আব্দুল মোন্নাফ।

মন্তব্য লিখুন

আরও খবর