নওগাঁর পোরশায় ঘাটনগরে বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঘাটনগরের সমনগর হাই স্কুল মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোঃ সালেক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হাসান চৌধুরী পাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ তৌফিকুর রহমান শাহ, সাবেক সহ-সভাপতি পোরশা বিএনপি, লায়ন মোহাম্মদ মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক এবং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোঃ মোজাহারুল হক শাহ্সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করতে হবে যেন তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন। একইসাথে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ অংশে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয় এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

মন্তব্য লিখুন

আরও খবর