
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর স্বনামধন্য আস্তানমোল্লা কলেজ জেলার সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম। সেই কলেজের রোভার স্কাউট গ্রুপ জেলার শীর্ষ তালিকার মধ্যে একটি।
পৌষের এই কনকনে শীতে, শীতের আমেজ উপভোগ করতে গ্রাম বাংলার পিঠাপুলি ভার অতুলনীয়। শীতের আমেজ পূর্ণ করে নিতে পিঠার বিকল্প নেই।
আর ঠিক এমনই একটি পিঠাপুলের স্বাদ নেওয়ার জন্য রীতিমতো শিক্ষা প্রতিষ্ঠানেই আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার শীতের উৎসব হরেক রকম পিঠাপুলির।

সেখানে দেখা মেলে বাহারি সব পিঠাপুলির সমাহার। মালাই গুড়ের ভাপা পিঠা,পাটিসাপটা পিঠা,নকশি পিঠা, ভাপা পুলি পিঠা,ঝিনুক বা খেজুর পিঠা ইত্যাদি।
আস্তানমোল্লা কলেজের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ২০ জানুয়ারি সোমবার কলেজ প্রাঙ্গনেই আয়োজন করা হয় শীতের পিঠাপুলির স্টোল।
এ সময় উক্ত পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক ও আর,এস,এল মোতাহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রভাষক ও আর,এস,এল নাফিস আরা,উডব্যাজার সাধারণ সম্পাদক ও উক্ত কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল বিভাগ) এস,এম মোস্তাক আহাম্মেদ।

আর,এস,এল শাহীন কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্তানমোল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীনা আখতার।
পিঠা উৎসবের পাশাপাশি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোগ্য সংস্কৃতি অনুষ্ঠানেরো আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...