
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে হৃদয় হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টারদিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় হাসান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাঘরাখালি গ্রামের দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে।
জানা গেছে, শিশুদের জন্য নির্মাণ করা তিন চাকার সাইকেল চালানোর সময় হৃদয় হাসান পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হৃদয়ের নানা পুকুরে সাইকেল ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করেন।
পরে স্থানীয়রা পুকুর থেকে হৃদয় হাসানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় তরুণ সবুজ মিয়া জানান, হৃদয় হাসানের বাবা দেলোয়ার হোসেন ও তার মা ঢাকায় এক গার্মেন্সে চাকরি করেন। চাকরির সুবিধার্থে তাদের সন্তানকে কয়েক দিন আগে তার নানার বাড়ি নকলার কুর্শা নয়াবাড়ী এলাকায় রেখে যান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...