
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (সককস) সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেনকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস) নকলা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎ, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন, নাহিদুর রহমান, রেজাউল করিম, শাহিনুর আলম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) কুরবান আলী ও জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এমদাদুল হক প্রমুখ।
এই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেনকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।
উভয় পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণ সভার দিন থেকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বাধিক গ্রহযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে সকল সদস্যের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...