
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার পার-শালনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু ফাতেমা খানম উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এদিন পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাঁসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো.মেহেদী হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইননগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন