• খুলনা দেশজুড়ে
  • নড়াইলের সাবেক বর্তমানদের নিয়ে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নড়াইলের সাবেক বর্তমানদের নিয়ে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ৫ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

ছাত্রদলের নড়াইল  জেলা শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ নিয়ে শনিবার দুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানের সভাপতিত্বে সদস্য সচিব হামিদুল হক তনুর  সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি,সাবেক সাধারন সম্পাদক এনামুল কবীর চন্দন, ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য সচিব হামিদুল হক তনু।

মন্তব্য লিখুন

আরও খবর