
নড়াইলের সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় ঐতিহ্যবাহী পৌষ মেলাকে ঘিরে মানুষের ঢল নেমেছে। আগামী (১৪ জানুয়ারি) পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই মেলা, যা স্থানীয়দের কাছে ‘পাগলচাঁদের মেলা’ নামে পরিচিত।
মেলার প্রায় এক সপ্তাহ আগে থেকেই হিজলডাঙ্গা গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চল ও ভারত থেকে আত্মীয়-স্বজন ও অতিথিদের আগমনে গ্রামটি যেন আগেভাগেই মেলায় রূপ নিয়েছে।
বিশেষ করে পৌষ সংক্রান্তি উপলক্ষে জামাইদের শ্বশুরবাড়িতে আসার রীতি এ মেলার অন্যতম বৈশিষ্ট্য। হিজলডাঙ্গা পাগলচাঁদের মাঠে অনুষ্ঠিত এ মেলায় প্রতিবারের মতো এবারও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। মেলা কমিটির সভাপতি স্বপন কুমার রায় জানান, আধ্যাত্মিক সাধু পাগলচাঁদের স্মরণে প্রায় একশ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
স্থানীয়দের বিশ্বাস, তাঁর স্মরণে মানত করলে মনোবাসনা পূরণ হয়। মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন টিকিয়ে রাখতেই এ মেলার আয়োজন।
শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের হলেও বর্তমানে এটি সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...