
নড়াইলের কালিয়ায় বি এনপির নেতৃত্ব নিয়ে আধিপত্য বিস্তার কোন্দলে সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসস্ত্র সহ ৪ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেন্দারচর গ্রামে উপজেলা বি এনপির সদস্য সচীব ওয়াহিদুজ্জামান মিলুর সাথে সীতারামপুর চর গ্রামের বি এনপি নেতা শেখ রবিউল ইসলামের দীর্ঘদিনের কোন্দল বিরাজমান।
সম্প্রতি থানা ও পৌর বি এনপি সম্মেলন তারিখ ঘোষনা হওয়ায় সভাপতি প্রার্থী সরদার আনোয়ার হোসেন এবং পৌর বিএনপি সেক্রেটারী প্রার্থী সেলিম রেজা ইউসুফের উপর ক্ষিপ্ত হয় ওয়াহিদুজ্জামান পক্ষীয় লোকেরা।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে বেন্দারচর তেমাথায় কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর যুবদলের সেক্রেটারী ইকরাম রেজা কে মারধোর করে প্রতিপক্ষের লোকেরা। প্রতিশোধ নিতে ইকরামের লোকেরা মোজাহিদ(২৬) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ ঘটনার পরপরই উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হবার প্রস্তুতি নিচ্ছিল। এসময় সেনাবাহিনী ছোটকালিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো বেন্দারচর গ্রামের মো.সুমন শেখ(২২),মো.নাহিদ শেখ(১৯),মো.ওয়ালিদ শেখ(২৭) ও মো.বুলু শেখ। আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইল সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন জামান।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন