
নড়াইলের কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারিদ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ নামে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা শারীরিক ও মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন গাব গাছের ডালের সাথে গামছা প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বৃদ্ধ ইব্রাহীম শেখ আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...