
নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ একই গ্রুপের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় এই মামলাটি করেন। মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০–৪৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন—খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জত শেখ এবং প্রতিবেশী ফেরদাউস হোসেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের কোপে এক পক্ষের তিনজন এবং অপর পক্ষের তসিকুর ফকির নামে আরও একজন নিহত হন। তসিকুর ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই প্রকাশ করছে না পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...