
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার”এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় নড়াইল শহরের শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়।
পরে হল রুমে আয়োজিত সভায় জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর ইসলামের সভাপতিত্বে সম্মেলনে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, বিশেষ অতিথি উচ্চতর পরিষদ সদস্য এডভোকেট খালিদ হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালসহ অনেকে।
সম্মেলনে বক্তারা, কৃষক, শ্রমজীবী, তরুণ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহিহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...