
নড়াইলে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রদল।
১০ নভেম্বর( রবিবার) সকালে নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে আদালত সড়ক ও শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার সামনে এসে শেষ হয়। পরে নড়াইল জেলা বিএনপি’র কার্যালয়ের নিচে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, খন্দকার মাহমুদুল হাসান সনি, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ছাত্রদল, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক, রুবায়েত তুরশেদ শাথীল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার,ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু,পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন