
নড়াইলে জেলা প্রশাসক কতৃক জমির শ্রেনী পরিবর্তন করে উচ্ছেদ প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পুরাতন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জনগণের ব্যানারে আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম স. ম. শফিউল্লাহ। তিনি বলেন, নড়াইল পৌরসভা মহিষখোলা মৌজার দক্ষিণ পার্শ্বে চিত্রা নদী প্র্রবাহিত। নদীর চর পড়ে থাকা জায়গা দীর্ঘ ৫০ বৎসর পূর্ব থেকে মহাকুমা প্রশাসক ও পরবর্তী জেলা প্রশাসক অকৃষি খাস জমি হিসাবে আমাদের বন্দোবস্ত দেন।
ইজারাকৃত জমিতে আমরা বসবাস করছি। পরবর্তিতে ১৯৯৩ সালের পৌর এলাকার খাস/অকৃষি জমি স্থায়ী বন্দোবস্তের সরকারি সিদ্ধান্তে আমরা স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করে সেখানে বাড়িঘর নির্মান করি। ৫০ বৎসর পর ২০২৫ সালে জমির মৌজার নাম ও শ্রেনি পরিবর্তন করে আমাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে।

আমরা এ ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা মো.তবিবর রহমান খান প্রমুখ।
এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে৷ এ জমি সরকারি খাস জমি। উচ্ছেদের জন্য যাদের নোটিশ করা হয়েছে। তাদের কখনও বন্ধবস্ত দেওয়া হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...