
নড়াইলের সদর উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা ওই গ্রামের মাজেদুল শেখের দুই ছেলে।
এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন।
এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে যাওয়া হয়।
পরে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...