
নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশান (৩৪) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার ভোররাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালিয়া সেনা ক্যাম্পের একটি দল।
আটককৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে। তিনি নড়াগতী থানা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির আহ্বায়ক ছিলেন।
সংশ্লীষ্ট সূত্রে জানা যায়, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের একটি দল।
পরে ওই যুবকের বাড়িতে তল্যাশী চালিয়ে ২টি এ্যামুনিশন (ওয়ানশুটার এর), ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিস কোরাল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপিন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার ও আসামি রাকিবুলকে গ্রেফতার করা হয়।
পরে নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) আজিজ এর নিকট উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে সোর্পদ করা হয়।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...