
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর পানিতে ডুবে ফাতেমা খানম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।
মৃত ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়।
এসময় তার মায়ের অগচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে তার মা ও স্থানীয়রা খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ফাতেমাকে উদ্ধার করেন স্বজনরা।
পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল হাসনাত জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, আইনগত পক্রিয়া শেষে ওই শিশুর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...