
নড়াইলে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা এবং নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বাউল ও সুফি উৎসব এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭জানুয়ারি ) সকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
হীরক রাজার সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন।
বাংলদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি খ্যাতিমান বাউল শফি মন্ডলের সভাপতিত্বে এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) লিংকন বিশ্বাস, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃখায়রুজ্জামান সবুজ, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান,বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অধ্যক্ষ রওশন আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ তারিকুলজ্জামান লিটু,অ্যাডঃ আজিজুল ইসলাম , নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্পকলা অডিটোরিয়ামে বাউল ও সুফী গানের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নড়াইল সদর, কালিয়া এবং লোহাগড়া উপজেলার ১শ ৪০ জন সংগীত শিল্পী অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্রশিল্পী সুলতান মঞ্চে বাউল ও সুফীগানের উৎসবের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন