
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
অপর আহত দুজন হলেন, তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...