
নড়াইল সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বুধবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন, নড়াইল সদর ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে নড়াইল সদর খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ আব্দুল্লাহ আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, সদর খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) আহসান কবির, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
উদ্বোধনের মধ্য দিয়ে চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...