
নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতন সমাজের আয়োজনে শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিষ্ণুপুর এলাকায় এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন-হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজা মোল্যা, কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হুসাইন, আজমল হোসেন, জাবিদ কাজীসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক বেচাকেনা চলছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলযোগে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করেন। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ।
প্রতিবাদ করলে জীবননাশের হুমকি দিয়েছে। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। আশা করছি কালক্ষেপণ না করে প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...