
নড়াইলের লোহাগড়ার উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে জার্মান প্রবাসী রাজীব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত একদল ডাকাত জার্মান প্রবাসী রাজীব হোসেনের একতলা বাড়িতে হানা দেয়।
ডাকাত দল বাড়ির সিড়ি ঘরের টিন কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে প্রবাসীর বৃদ্ধ পিতা তারেক হোসেন (৮০) কে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে এবং প্রবাসীর মা হাওয়া বেগম (৬৭) কে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে থাকা এক ভরি ওজনের স্বর্নের বালা, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল, নাকে থাকা একটি নাক ফুল ও নগদ কিছু টাকা ডাকাতি করে নিয়ে যায়।
পরে প্রবাসীর মা হাওয়া বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তারেক হোসেন কে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বুধবার বিকালে বলেন, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...