
নড়াইল সদর উপজেলায় কালনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মো.নজরুল মুন্সি (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকল রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান।
নিহত মো. নজরুল মুন্সি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলের দিকে নজরুল মুন্সি নামে ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন।
এসময় পেছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
যেখানে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা নেয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে সন্ধায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
দুর্ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অবগত হয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...