
নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৩দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্তু এ কর্মবিরতি চলবে।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনের এ কর্মবিরতি পালিত হচ্ছে।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা পরিষদের আবু হানিফ, সদর উপজেলা ভূমি অফিসের মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়া উপজেলার বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ এবং পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, লোহাগড়া সেটেমেন্টের ইশহাক, কালিয়া সেটেলমেন্টর ফয়সাল ও ইয়াসিন, লোহাগড়া এলজিইডির তানজিলসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা জানায়, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার।
একই সমমানের প্রোকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তারা চান দ্রুত এ বৈষম্যের নিরসন হোক, না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার