
নড়াইলে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০অক্টোবর) দুপুরে সদর কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ রোকনুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমূখী,চিনাবাদাম, পেয়াজ, মসুড়, খেসাড়ি, অড়হড় বীজ বিতরন করা হয়। একই সময়ে জনপ্রতি ১০ কেজি রাসায়নিক সার প্রনোদনা দেয়া হয়।
কৃষি বিভাগ জানায়,২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
৯’শ জন কৃষককে গম, ৭০ জনকে পেয়াজ, ৩ হাজার ৫’শ জন কে সরিষা, ২’শ জন কে সূর্যমূখী, চিনাবাদাম ২০ জনকে, অড়হড় ৩০ জন, মসুড় ৫’শ জন, খেসারি ৬’শ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...