• খুলনা দেশজুড়ে
  • নড়াইল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

নড়াইল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ , ১২ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ ক্যাম্পেইন ৯ শত ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮ হাজার ৫ শত ৬২জন শিশুকে ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানা হবে।

৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ৭জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ (১লক্ষ আই, ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ) খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদের সভাপতিত্বে নড়াইল প্রসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক,  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর