
নড়াইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরের সাথে সদর উপজেলার সুধীজন,বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা, রাজনীতিবিদ,সাংবাদিক এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ মেহেরুন নেছা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান,
সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, রিপোর্টাস ইউনিটির সভাপতি হুমায়ুন কবির রিন্টু,জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জামি,নড়াইল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি শাকিল আহমেদ বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধীজন,শিক্ষক প্রতিনিধিরা।
বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সদর উপজেলার বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং নড়াইল সদর উপজেলার উন্নয়ন ও বর্তমানে বিদ্যমান সমস্যা সমাধানে সকলকে একসাথে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...