
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে পৌরসদর বাজারে প্রায় অর্ধশত ওষুধের দোকান (ফার্মেসি) বন্ধ হয়ে যায়। মঙ্গলবার নবীনগর পৌরসদর বাজারে ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার আগেই খবর পেয়ে অর্ধশত দোকান বন্ধ করে দেয় ফার্মেসি মালিকগন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় যে কয়টি দোকান খোলা পাওয়া যায় সেগুলো থেকে নয়টি দোকানে মেয়াদ উত্তীর্ণ, ব্যবসায়িক রেজিস্টার খাতা ব্যবহার না করা, অপরিচ্ছন্ন থাকায় ৯ টি মামলায় ১৮০,০০০টাকা জরিমানা করা হয়। জরিমানার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো মহেন্দ্র ফার্মেসি ৩০০০০,বন্ধন ফার্মেসি ২০০০০,মা ফার্মেসি ৩০০০০,আল মদিনা ফার্মেসি ২০০০০,হালিমা ফার্মেসি ২০০০০।
এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখা, দোকানের রেজিস্টার খাতা যথাযথভাবে ব্যবহার না করায় ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩এর ৪০ (খ) (ঘ) মোবাইল কোর্ট আইনে নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনেক দোকান বন্ধ পাওয়া যায়, প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,কয়দিন ব্যবসা বন্ধ করে পালিয়ে থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...