
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যাছড়ি ত্রিপুরা পাড়ায় আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় নারীদের স্বাস্থ্য, শিক্ষা, অধিকার ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্থানীয় নারীদের কাছে জানা যায়, এ এলাকায় নিজস্ব কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নেই। সড়ক যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নত হলেও মোবাইল নেটওয়ার্কের অভাবে যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ পোহাতে হয়। এমনকি বাজার দূরে হওয়ায় পুষ্টিকর খাবারের সহজলভ্যতাও সীমিত।

তবে এসব প্রতিকূলতার মাঝেও নারীরা শিক্ষার বিষয়ে সচেতন এবং যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা করানোর চেষ্টা করছেন। পানির সংকট মেটাতে ছোট একটি কুয়োর উপর নির্ভর করেই চলতে হচ্ছে তাদের।
সচেতনতা সভায় কিশোরীদের স্বাস্থ্য ও স্বাস্থ্যমান উন্নত করতে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়। বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মাসিক স্বাস্থ্যবিধি, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারীদের স্বাস্থ্য ও শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
স্থানীয় নারীদের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতি সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়। সভা শেষে অংশগ্রহণকারী নারীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের এই উদ্যোগকে স্থানীয় নারীরা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...