
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বোরো আবাদের ছিঁড়া সেচলাইন থেকে বিদ্যুতায়িত হওয়া একটি গরু বাঁচাতে গিয়ে মো. হাছান আলী (৫০) নামে এক কৃষক আহত হন।
আহত ছেলে হাছান আলীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বৃদ্ধা মা হাওয়া বেগম (৭০)। একইসাথে ওই গরুটিও মারা যায়।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচলাইন ঝড়ের তান্ডবে ছিঁড়ে মাটিতে পড়েছিল।
সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে যায়।
পরে তা দেখে হাছান আলী তার গরু বাঁচাতে গেলে তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। একই সময়ে তাকে বাঁচাতে গিয়ে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...