
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে নানাবাড়ি সমশ্চুড়ায় থেকে পড়াশোনা করতো। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে গিয়ে দুপুরে বাড়ি ফেরে। পরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে।
এসময় অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন