
শাহরিয়ার মিল্টন,শেরপুর :শেরপুরের নালিতাবাড়ীতে আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় একজন, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত দুইজন ও ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাজাসহ আসামি আব্দুস সালামকে (৫০), একই দিন বিকেলে পৌরসভা এলাকা থেকে আসামি সুদীপ ঢালুকে (৪৬) দুই বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি সদস্যরা রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার থেকে ৪১ বোতল ভারতীয় মদসহ শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওড়া পশ্চিম খন্ড এলাকার জামিল হাসান হৃদয়কে (২৩) আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
এছাড়া নাশকতার মামলায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের আমানের ছেলে আসামি জাকারিয়া (৪৫) ও ওয়ারেন্টমূলে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃত ৬ জন আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার বিকেলে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...