
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত পৌরসভা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী। ওইদিন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এর মধ্যে নালিতাবাড়ী পৌর ভবনও ভাঙচুর ও আগুনের শিকার হয়। ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সোহেল মুন্সীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহেল মুন্সী উক্ত মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার (১৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...