নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ , ২২ জুন ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে শহরতলী নকলা-নালিতাবাড়ী সড়কের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ এসব মদ জব্দ ও জড়িতদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), একই উপজেলার গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) ও রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

থানা পুলিশ সুত্র জানায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ আসছে এমন খবর পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়।

সন্দেহভাজন পিকআপ আসা মাত্রই তা থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর