নালিতাবাড়ীতে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ,

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ , ৯ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে থানা পুালিশ। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে পাচারকালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব জব্দ করা হয়। টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় জড়িতরা।

শনিবার বিকেলে থানার কাছ থেকে প্রাইভেটকার চালক সাজ্জাদ হোসেন রকিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে উধাও হয়ে যায় জড়িতরা।

এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাসী চালায়। পরে পেছনের ছিট ও বেক ডালায় রাখা মোট ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ওইসব বস্তা খুলে ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়িাল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ মদ পাওয়া যায়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়।

এসবের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর