
আমিনুল ইসলাম আহাদঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় যাচাই এবং নজরদারি জোরদার করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচনে নাশকতা, সহিংসতা বা যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...