
মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জাহাজ শ্রমিকের মস্তকবিহীন মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে মরদেহটি পুলিশ এসে উদ্ধার করে।
জানা যায়, নিহত জিহাদ সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে। রবিবার সকালে পদ্মা নদীর রাজবাড়ী জেলার অন্তার মোড় এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতদিয়ার নৌ-পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার মরদেহটি তার ভাতিজার দাবি করে বলেন, ‘চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার সঙ্গে সঙ্গেই একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি জিহাদ। জিহাদ ঢাকার একটি জাহাজ ( ডগ ) কারখানায় কাজ করত।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...