
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিলাশৈল গ্রামে এক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল নিয়ামতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভূক্তভোগী মোঃ মোস্তাকিম সরকার (৫২)।
এজাহার সূত্রে জানা যায়, মোস্তাকিম সরকার পোরশা থানাধীন মন্ডলিয়াপাড়া জামে মসজিদের খতিব এবং পেশায় একজন কৃষক।
তার দাবি, পিতা আবু তাহের সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ইরি/২৫ মৌসুমে ধান চাষ করেন। জমিটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসলেও, ২০২১ সাল থেকে স্থানীয় কিছু ব্যক্তি জমি জবরদখলের চেষ্টা করে আসছে।
সর্বশেষ ২৪ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে একই গ্রামের ৮ জন নামীয় আসামি ও আরও ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দলবদ্ধ হয়ে লাঠি, রড, দড়ি, কাস্তে ইত্যাদি নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে এবং প্রায় ৯০ মন ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন মোস্তাকিম সরকার।
এতে তার প্রায় ১ লাখ ১৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...